মন্ত্রক তফশিলি জাতির সুরক্ষায় চারটি আইন কার্যকর করেছে। ১) প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, ১৯৫৫ (নাগরিক অধিকার সুরক্ষা আইন ১৯৫৫) ২) দ্য শিডিউলড কাস্টস অ্যান্ড শিডিউলড ট্রাইবস (প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ) অ্যাক্ট, ১৯৮৯ (তফশিলি জাতি ও উপজাতি অত্যাচার নিরোধক আইন ১৯৮৯) ৩) দ্য শিডিউলড কাস্টস অ্যান্ড শিডিউলড ট্রাইবস (প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ) অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স, ২০১৪ ((তফশিলি জাতি ও উপজাতি অত্যাচার নিরোধক সংশোধনী অধ্যাদেশ, ২০১৪) ৪) দ্য প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যাজ ম্যানুয়্যাল স্ক্যাভেনজারস অ্যান্ড দেয়ার রিহ্যাবিলিটেশন অ্যাক্ট, ২০১৩ (মানুষ কর্তৃক ময়লা বহন রোধ ও তাদের পুনর্বাসন আইন ২০১৩) তফশিলি জাতির উন্নয়নে মন্ত্রক আরও কতকগুলি বিষয়ে নজর দিয়েছে। ১) ২০ দফা কর্মসূচির ১১(এ) ধারার কাজে নজরদারি করা --- তফশিলি জাতির প্রতি ন্যায়বিচার ২) বেসরকারি সংস্থায় চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যাপারে পদক্ষেপের উপর নজরদারি চালানো। সূত্র: সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক