অটল পেনশন প্রকল্প এবং অন্যান্য বীমা প্রকল্প একই সাথে ৯-ই মে চালু করা হয়েছে। বেসরকারি খাতে বা কোন বৃত্তিতে নিযুক্ত মানুষরা যারা বার্ধক্যভাতার সুবিধা পাননা, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। ৬০ বছর বয়সের পর তারা ১,000/- টাকা, বা ২,000/- টাকা, বা ৩,000/- টাকা, বা 8,000/- টাকা, বা ৫,000/- টাকার একটি নির্দিষ্ট বার্ধক্যভাতা নির্বাচন করতে পারেন। অর্থ বিনিয়োগের পরিমাণ এবং ব্যক্তির বয়স অনুযায়ী বার্ধক্যভাতা নির্ধারণ করা হবে। আবেদানকারীর মৃত্যুর পরে, আবেদানকারীর স্ত্রী বার্ধক্যভাতা দাবী করতে পারেন এবং স্ত্রীর মৃত্যুর পর মনোনীত ব্যক্তি (নমিনি) সেই অর্থ পাবেন।

সরকার কর্তৃক নির্ধারিত বিনিয়োগ নিয়মানুযায়ী এই প্রকল্পের অধীনে পেনশন তহবিল দ্বারা এই অর্থ সংগৃহীত হবে। ব্যক্তিগত প্রার্থীদের পেনশন তহবিল বা বিনিয়োগ বণ্টনে নির্ধারিত কোন উপায় নেই।

অটল পেনশন যোজনার উপকারিতা

অটল পেনশন প্রকল্প বৃদ্ধ ভারতীয়দের জন্য নিরাপত্তা আনে, তার সাথে সমাজের নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত জনসাধারণের মধ্যে সঞ্চয় ও বিনিয়োগের একটি সংস্কৃতি প্রচার করে। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধাটি সম্ভবত সমাজের দরিদ্র বিভাগ দ্বারা আস্বাদিত হবে। ভারত সরকার ব্যবহারকারীর বিনিয়োগে ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বা পাঁচ বছরের একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি বছর ১০০০/- টাকা প্রদান করবে (যেটা সব থেকে কম)। এটি শুধুমাত্র তারাই উপভোগ করবেন যারা আয় করদাতা নয় এবং যারা ৩১-শে ডিসেম্বর ২০১৫ সালের আগে এই প্রকল্পে নিযুক্ত হবেন।

এই প্রকল্পের জন্য কারা উপযুক্ত ?

১৮ থেকে ৪০ বছর বয়সের সকল ভারতীয়দের জন্য অটল পেনশন যোজনা (এ.পি.অয়াই) উপলব্ধ রয়েছে। এই প্রকল্পটি একজন ব্যক্তি অন্তত ২০ বছর চালানোর পরেই বন্ধ করতে পারবে। কোন ব্যাংক অ্যাকাউন্ট ধারক যারা কোনো বিধিবদ্ধ সামাজিক নিরাপত্তা প্রকল্পের সদস্য নয় একমাত্র তারাই এই প্রকল্পে যোগদান করতে পারেন।

সরকারের “স্বাবলম্বন যোজনা এন.পি.এস. লাইট” এর সকল বিদ্যমান সদস্যদের আ্যকাউন্ট স্বয়ং-ক্রিয়রূপে অটল পেনশন যোজনায় রূপান্তরিত হয়ে যাবে। এটা এখন স্বাবলম্বন প্রকল্পের প্রতিস্থাপন করবে যা দেশ জুড়ে সেরকম জনপ্রিয়তা অর্জন করেনি।

কিভাবে নথিভুক্ত করবেন ?

অটল পেনশন যোজনার জন্য নথিভুক্ত করার আগে অ্যাকাউন্ট ধারককে আগে একটি অনুমতি ফর্ম অবশ্যই পূরণ করতে হবে এবং তার ব্যাংকে জমা দিতে হবে। এই ফর্মের আবশ্যক বিষয়গুলি হল অ্যাকাউন্ট নম্বর, স্ত্রী এবং মনোনীত ব্যক্তি (নমিনি)-র বিবরণ সহ সম্পূর্ণ বিবরণ এবং অনুদান পরিমান অটো ডেবিটের অনুমোদন। এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট ধারককে নিশ্চিত করতে হবে যে তার অ্যাকাউন্টে প্রতি মাসে যেন যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকে, নাহলে সেই ব্যক্তিকে একটি মাসিক জরিমানা দিতে হবে, যেমন –

১০০/- টাকার মাসিক বিনিয়োগের জন্য ১/- টাকা

১০১/- থেকে ৫০০/- টাকার মাসিক বিনিয়োগের জন্য ২/- টাকা

৫০১/- থেকে ১,০০০/- টাকার মাসিক বিনিয়োগের জন্য ৫/- টাকা

১,০০১/- টাকার অধিক মাসিক বিনিয়োগের জন্য ১০/- টাকা

যদি এই প্রকল্পের প্রতি কোন অর্থ প্রদান না করা হয়, তাহলে

ছয় মাস ধরে অর্থ প্রদান না করলে, ধারকের অ্যাকাউন্ট নিথর করে দেওয়া হবে।

বারো মাস ধরে অর্থ প্রদান না করলে, ধারকের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

চব্বিশ মাস ধরে অর্থ প্রদান না করলে, ধারকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

যাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট নেই তাদের জন্য

একজন ব্যক্তিকে প্রথমে কে.ওয়াই.সি নথি এবং আধার কার্ড জমা দেওয়ার দ্বারা একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। তাকে এ.পি.ওয়াই. প্রস্তাবনা ফর্মটিও জমা দিতে হবে।

প্রকল্প থেকে প্রস্থান

অটল পেনশন যোজনার জন্য নথিভুক্ত করেছেন এরকম একজন অ্যাকাউন্ট ধারক কোনরকম সাধারণ পরিস্থিতিতে ৬০ বছর বয়সের পূর্বে এই প্রকল্প থেকে প্রস্থান করতে পারবেন না। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে এই প্রকল্প থেকে প্রস্থান করা সম্ভব, যেমন – বিনিয়োগকারীর যদি হঠাৎ মৃত্যু ঘটে।

বিভিন্ন পেনশন বিকল্পের জন্য ইঙ্গিতবহ বিনিয়োগ (ভারতীয় মূদ্রায়)*

প্রার্থীর বয়স

মাসিক বার্ধক্য ভাতা ১০০০/- টাকা

মাসিক বার্ধক্য ভাতা ২০০০/- টাকা

মাসিক বার্ধক্য ভাতা ৩০০০/- টাকা

মাসিক বার্ধক্য ভাতা ৪০০০/- টাকা

মাসিক বার্ধক্য ভাতা ৫০০০/- টাকা

১৮

৪২

৮৪

১২৬

১৬৮

২১০

২০

৫০

১০০

১৫০

১৯৮

২৪৮

২৫

৭৬

১৫১

২২৬

৩০১

৩৭৬

৩০

১১৬

২৩১

৩৪৭

৪৬২

৫৭৭

৩৫

১৮১

৩৬২

৫৪৩

৭২২

৯০২

৪০

২৯১

৫৮২

৮৭৩

১১৬৪

১৪৫৪

মোট অর্থ

১,৭০,০০০

৩,৪০,০০০

৫,১০,০০০

৬,৮০,০০০

৮,৫০,০০০

* অটল পেনশন যোজনা প্রচারপত্র থেকে গৃহীত তথ্য।

গ্রাহকের অকাল মৃত্যুর পর তার স্বামী অথবা স্ত্রী বাদবাকি সময়ের জন্য কিস্তির টাকা জমিয়ে যেতে পারবে

অটল পেনশন যোজনা (এ পি ওয়াই)-র আওতায় বর্তমানে প্রচলিত সংস্থান অনুযায়ী গ্রাহক দম্পতিদের কোনো একজনের অকাল মৃত্যুর পর এককালীন যে কিছু পরিমান অর্থ দেওয়া হয়, সে সম্পর্কে বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে দেখা যাচ্ছে এই সংস্থান বহু গ্রাহকের কাছেই পছন্দসই নয়। এ থেকে একটা সত্য বড় হয়ে বেরিয়ে এসেছে যে, সংশ্লিষ্ট গ্রাহকের মৃত্যুর পর তার ৬০ বছর বয়স পর্যন্ত গ্রাহকের স্বামী অথবা স্ত্রী এই যোজনাতে কিস্তির অর্থ জমা দিতে আগ্রহী। সেই জন্য এ ধরনের অভিমত বিবেচনা করে কোনো গ্রাহকের অকাল মৃত্যুর পর (৬০ বছর বয়সের আগে) তার স্বামী অথবা স্ত্রী সংশ্লিষ্ট প্রয়াত গ্রাহকের অর্থ জমা দেওয়ার অবশিষ্ট কিস্তিগুলিতে টাকা জমা দেওয়ার পদ্ধতি অব্যাহত রাখতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে দম্পতিদের যে কোনো একজন গ্রাহক, স্বামী অথবা স্ত্রীর মৃত্যুর, পর এককালীন অর্থ নেওয়ার পরিবর্তে একই হারে একই পরিমানে তার স্বামী অথবা স্ত্রীর মতো পেনশনের অর্থ পাওয়ার অধিকারী হবে।

উল্লেখ্য, অসংগঠিত অংশের শ্রমিকদের জীবন সংক্রান্ত ঝুঁকির সমস্যার মোকাবিলা করতে তাদের অবসর গ্রহনের পরবর্তী পর্যায়ের জন্য স্বেচ্ছায় সঞ্চয় করতে উৎসাহ দেবার জন্য ‘অটল পেনশন যোজনা’ নামে একটি নতুন উদ্যোগের সূচনা করেছিল। এই যোজনাটি কার্যকর হয় ২০১৫-র ১ জুন থেকে। এ পি ওয়াই-এর আওতায় যদি গ্রাহক এই যোজনায় কিস্তির অর্থ জমা দেন, তাহলে প্রত্যেক গ্রাহক তাদের ৬০ বছর পূর্ণ হওয়ার পর, গ্রাহকেরা নিশ্চিতভাবে ন্যূনতম মাসিক পেনশন পাবে।

আবেদন পত্র

আবেদনপত্রটি, https://www.npscra.nsdl.co.in/nsdl-forms.php থেকে ডাউনলোড করা যাবে।

অবিরত জিজ্ঞাসিত প্রশ্নাবলী জানতে ক্লিক করুন এখানে।

সুত্র: জনসুরক্ষা.গভ.ইন