ভারতের সংবিধান অনুযায়ী শ্রম বিষয়টি যৌথ তালিকার মধ্যে পড়ে। এ ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য উভয়েই এ ব্যাপারে আইন প্রনয়ণের অধিকারী তবে কয়েকটি বিষয় কেন্দ্রের আওতাধীন হিসাবে নির্দিষ্ট করা রয়েছে। কেন্দ্রীয় তালিকা যৌথ তালিকা এন্ট্রি নং ৫৫ খনি ও তৈলক্ষেত্রে শ্রমনিয়ন্ত্রণ ও নিরাপত্তা এন্ট্রি নং ২২ ট্রেড ইউনিয়ন, শিল্প ও শ্রমবিরোধ এন্ট্রি নং ৬১ ইউনিয়নভুক্ত কর্মচারীদের শিল্প সংক্রান্ত বিরোধ এন্ট্রি নং ২৩ সামাজিক নিরাপত্তা ও বিমা, কর্মসংস্থান ও বেকারত্ব এন্ট্রি নং ৬৫ ‘বৃত্তিমূলক প্রশিক্ষণের’ জন্য কেন্দ্রীয় এজেন্সি ও সংস্থা এন্ট্রি নং ২৪ শ্রম কল্যাণ যার মধ্যে পড়ে কাজের পরিবেশ, প্রভিডেন্ট ফান্ড, শ্রমিকের অক্ষমতা, মাতৃত্বকালীন সুবিধা, বৃদ্ধাবস্থার পেনশন ইত্যাদি। সূত্র : Ministry of Labour and Employment